সর্বশেষ

Friday, May 2, 2025

মঠবাড়িয়া পিকআপ ভ্যান এর চাপায় ১ নারী সদস্য নিহত হয়

মঠবাড়িয়া পিকআপ ভ্যান এর চাপায় ১ নারী সদস্য নিহত হয়

 পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রুপের পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মাকুসদা বেগম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।


নিহত গৃহবধূ মাকুসদা বেগম (৪০) উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী মো. আলমগীর এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।


হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকশাযোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিল। বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের পণ্যবাহী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় অটোরিকশা দুমড়ে–মুচড়ে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি


য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।


অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তাঁর বৃদ্ধা মা রহিমা বেগমকে (৯০) গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।


মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে নিহত গৃহবধূও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে